রাজবাড়ীর কালুখালীতে আসাদুল ইসলাম (২৪) নামে এক জামায়াত নেতাকে হাত-পা বেঁধে নৃশংসভাবে হত্যা করার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনাকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের নেত্রীরা। তারা বলেছেন, এই হত্যাকাণ্ড তারই প্রমাণ যে সরকার দেশের কোনো প্রান্তেই জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছে না।
জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়েছে। তারা দরিদ্র ওই পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি সহায়তার আহ্বান জানিয়েছেন। একইসাথে, শোকাহত পরিবারের জন্য মহান আল্লাহর কাছে দোয়া ও সাহায্য কামনা করেছেন।
রিপোর্টারের নাম 


















