ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় গঠন: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি ১ সেপ্টেম্বর

সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে স্বাধীন পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দায়ের করা আপিলের শুনানি আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেয়।

মঙ্গলবার শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আপিলকারী জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম অংশ নেন। বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী কারিশমা জাহানও উপস্থিত ছিলেন।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, অ্যাটর্নি জেনারেল শুনানির জন্য সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করে। এর আগে, সাতজন আইনজীবীর করা একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত ২ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় প্রদান করেন। রায়ে বিদ্যমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হয় এবং সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়।

এই রায়ের বিরুদ্ধে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার আপিল করেন। এর আগে গত ১০ এপ্রিল সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইন প্রণীত হয়েছিল। আপিলকারী বদিউল আলম মজুমদার বিদ্যমান আইন অনুযায়ী সুপ্রিম কোর্ট সচিবালয় যেভাবে চলছিল, সে অবস্থায় রাখতে স্থিতাবস্থা চেয়ে আবেদনসহ আপিল করেন এবং সেই আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার আরজি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মাঝেই তিউনিসিয়ার কোচের বিদায়: দায়িত্ব হার্ভে রেনার্ডের কাঁধে

স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় গঠন: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি ১ সেপ্টেম্বর

আপডেট সময় : ০৫:০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬