ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

বিয়ের প্রলোভনে ৩০ লাখ টাকা হাতিয়ে, প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামে আব্দুল্লাহ (৩০) নামে এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন তাসলিমা (৩৩) নামে এক সন্তানের জননী। তাসলিমার অভিযোগ, আব্দুল্লাহ তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে জমি ও গবাদিপশু বিক্রি বাবদ প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এই প্রতিশ্রুতির ওপর ভরসা করেই তিনি তার পূর্বের সংসার ভেঙে দেন। তবে সম্প্রতি আব্দুল্লাহ যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে গেলে তাসলিমা প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন এবং দাবি পূরণ না হলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাসলিমার পূর্বের স্বামীর বাড়ি কামালপুর এলাকায় হওয়ায় আব্দুল্লাহর সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের আপত্তি সত্ত্বেও তাদের যোগাযোগ অব্যাহত ছিল। অভিযোগ রয়েছে, তারা আলমডাঙ্গার থানাপাড়া, চুয়াডাঙ্গার বাগানপাড়া এবং মিরপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে দীর্ঘদিন বসবাস করেন। প্রায় এক বছর আগে এই সম্পর্কের জের ধরে তাসলিমার পূর্বের সংসার ভেঙে যায়। আব্দুল্লাহর প্রতিশ্রুতির ওপর ভরসা করে তিনি আগের স্বামীকে তালাক দিলেও, সম্প্রতি আব্দুল্লাহ তাকে গ্রহণ করতে অস্বীকার করলে তাসলিমা তার বাড়িতে অনশন শুরু করেন।

তাসলিমা জানান, আব্দুল্লাহ বিয়ের আশ্বাস দিয়ে তার জীবন নষ্ট করেছে। তার কথায় তিনি আগের সংসার ছেড়েছেন। এখন আব্দুল্লাহ তাকে গ্রহণ না করলে তার বেঁচে থাকার কোনো অর্থ নেই। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল্লাহ ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে রয়েছেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাইল জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে লিখিত অভিযোগ না পাওয়ায় তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আব্দুল্লাহ ও তার পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসি ও সিসি ক্যামেরার আড়ালে মাদক সাম্রাজ্য: নোয়াখালীতে বিলাসবহুল আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

বিয়ের প্রলোভনে ৩০ লাখ টাকা হাতিয়ে, প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

আপডেট সময় : ১২:৫৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬