ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

আসামি ধরতে বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

কুমিল্লায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে আসামি ধরার কথা বলে বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। বাদীর বোন সুমি আক্তার এই অভিযোগ করেছেন।

জানা গেছে, কুমিল্লার দেবিদ্বার উপজেলার মাশিকারা সরকার বাড়িতে পারিবারিক বিরোধের জেরে ধারালো দা দিয়ে কুপিয়ে চারজনকে গুরুতর আহত করার ঘটনায় রুবি আক্তার নামে এক ব্যক্তি আদালতে মামলা দায়ের করেন। এই মামলার আসামি ধরতে গিয়ে ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর সঞ্জয় সিকদার বাদীর কাছ থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ। মামলার বাদী রুবি আক্তারের বোন সুমি আক্তার জানান, গত ৪ মে তার বোন রুবি আক্তার আদালতে মামলা দায়ের করার পর তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় সিকদার তাদের বাড়িতে যান। সে সময় তারা তাকে দুই হাজার টাকা দিয়েছিলেন। এরপর সঞ্জয় সিকদার সোহাগ (শিবু) নামে একজনের নম্বর দিয়ে তার সাথে যোগাযোগ করতে বলেন। সোহাগ (শিবু) দুই দিনের মধ্যে আসামি ধরিয়ে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা দাবি করেন। পরে সুমি আক্তার ও তার বাবা লোন করে ৪০ হাজার টাকা সোহাগকে দেন। প্রায় দেড় মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর সঞ্জয় সিকদার বলেন, তিনি জরুরি কাজে আদালতে ব্যস্ত আছেন এবং সোহাগ (শিবুকে) বাদীর সাথে কথা বলার জন্য পাঠাচ্ছেন। সোহাগ (শিবু) কত টাকা নিয়েছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে স্যারের (সঞ্জয় সিকদার) কাছে খাতায় লেখা আছে। তবে, কুমিল্লা গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহআলম শামসুল ভুক্তভোগী পরিবারকে বুধবার সকালে তার অফিসে আসতে বলেছেন এবং এমন কাজ করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে হাতুড়ির আঘাতে দোকান কর্মচারীর মৃত্যু, মালিকের ছেলে আটক

আসামি ধরতে বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

আপডেট সময় : ০৪:০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬