ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

বিএনপি ক্ষমতায় এলে চট্টগ্রাম হবে দেশের বাণিজ্যিক রাজধানী: তারেক রহমান

বিএনপি দেশের ক্ষমতায় ফিরে এলে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের একটি দাবি রয়েছে, যা বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন শুরু করেছিল কিন্তু সময়ের অভাবে সম্পন্ন করতে পারেনি। তিনি বলেন, গত ১৫ বছর ধরে এই গুরুত্বপূর্ণ উদ্যোগটি নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা কেবল চট্টগ্রামের নয়, বরং সমগ্র দেশের মানুষের জন্য কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করবে। তিনি এই উদ্যোগটিকে ‘বাণিজ্যিক রাজধানী’ হিসেবে অভিহিত করেন।

তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, বেগম খালেদা জিয়ার সেই বাণিজ্যিক রাজধানী করার স্বপ্ন আমরা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করব।”

বিএনপি চেয়ারম্যান বলেন, চট্টগ্রামে বর্তমানে যে ইপিজেডগুলো রয়েছে, সেগুলো বিএনপির আমলেই স্থাপিত হয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিল। তিনি প্রতিশ্রুতি দেন যে, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করতে পারলে, চট্টগ্রামে আরও অনেক নতুন ইপিজেড স্থাপন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে হাতুড়ির আঘাতে দোকান কর্মচারীর মৃত্যু, মালিকের ছেলে আটক

বিএনপি ক্ষমতায় এলে চট্টগ্রাম হবে দেশের বাণিজ্যিক রাজধানী: তারেক রহমান

আপডেট সময় : ১০:৫৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬