ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আদর্শের পথে অবিচল থাকার অঙ্গীকার, ‘আওয়ামী স্টাইলে’ দুর্বৃত্তায়নের বিরুদ্ধে বিএনপি: ফখরুল

ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও ও চেরাডাঙ্গী এলাকায় এক নির্বাচনী জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আদর্শের সঙ্গে আপস না করে রাজনীতি করতে গিয়ে তার পৈতৃক ভিটেমাটি পর্যন্ত বিক্রি করতে হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ক্ষমতা পেয়ে কেউ যদি ‘আওয়ামী স্টাইলে’ দুর্বৃত্তায়ন শুরু করে, তবে কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপির আদর্শ কোনোভাবেই আওয়ামী লীগের মতো নীতিবিবর্জিত হবে না।

গণসংযোগের তৃতীয় দিনে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “পরিষ্কার বলে দিচ্ছি- দলের কেউ যদি কোনো অপরাধ করে, তবে তা সঙ্গে সঙ্গে জানাবেন। দলের কেউ অপরাধ করলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ যে পাপ করেছে, বিএনপির গায়ে সেই কলঙ্ক লাগতে দেব না।”

গত ১৫ বছরের রাজনৈতিক সংগ্রামের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, তার বিরুদ্ধে ১১১টি মামলা এবং ১১ বার কারাবরণ করতে হয়েছে। এমনকি কারাবন্দী অবস্থায় তার স্ত্রীর অস্ত্রোপচার হলেও তিনি মুক্তি পাননি, তবুও তিনি মাথা নত করেননি।

আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে ভোটারদের সতর্ক করে তিনি বলেন, “একাত্তরে আমরা এই মার্কা দেখেছি। তারা পাকিস্তান বাহিনীকে সাহায্য করেছিল। ইতিহাস কাউকে ক্ষমা করে না।” তিনি ভোটারদের স্মরণ করিয়ে দেন যে, জামায়াত এই অঞ্চলে তেমন পরিচিত নয়, তাই সিদ্ধান্ত নেওয়ার সময় ঐতিহাসিক সত্যটি মাথায় রাখা উচিত।

হিন্দু ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “হিন্দু ভাই-বোনেরা ভয় পাবেন না। আপনারা নিজেরা শক্ত হোন, প্রতিরোধ গড়ে তুলুন। যাকে খুশি তাকে ভোট দেওয়ার অধিকার আপনাদের আছে। গণতান্ত্রিক দেশে কেন নির্যাতনের শিকার হতে হবে?” আসন্ন নির্বাচনে হিন্দু সম্প্রদায়কে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান তিনি।

জুলাই আন্দোলনের পরবর্তী পরিস্থিতিকে ‘মুক্ত বাতাস’ হিসেবে বর্ণনা করে বিএনপি মহাসচিব বলেন, এখন আর হানাহানির সময় নেই। তিনি বলেন, “ওরা (আওয়ামী লীগ) মামলাবাজি করেছে বলে আমাদেরও তা-ই করতে হবে, এমনটা ভাববেন না। এটা কোনো আপস নয়, বরং এক নতুন ভ্রাতৃত্ববোধের সমাজ গড়ার লড়াই।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ শেষ হচ্ছে, দর্শকদের বিদায় জানানোর প্রস্তুতি

আদর্শের পথে অবিচল থাকার অঙ্গীকার, ‘আওয়ামী স্টাইলে’ দুর্বৃত্তায়নের বিরুদ্ধে বিএনপি: ফখরুল

আপডেট সময় : ১০:৫৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬