ঢাকা ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

জাতীয় নির্বাচন ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন। রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি রাষ্ট্রদূত ফ্রেদেরিক ইনজা এবং অর্থনৈতিক উপদেষ্টা জুলিয়েন ডিউর। অন্যদিকে, জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ সূত্রে জানা গেছে, সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতির অবনতি: নেতানিয়াহু, পুতিন ও ট্রাম্পকে ‘শিকারি’ আখ্যা অ্যামনেস্টি’র

জাতীয় নির্বাচন ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

আপডেট সময় : ১০:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬