ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন বিএনপি নেতা হামিদুর রহমান

বিএনপি ক্ষমতায় এলে দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা-৭ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান। গত রোববার কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত ‘কনকসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার করেন।

হামিদুর রহমান বলেন, বিএনপি সব সময়ই স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করে দেশ পরিচালনার সুযোগ পেলে বাংলাদেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে।

নিজ নির্বাচনি এলাকা ঢাকা-৭ (পুরান ঢাকা) নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, পুরান ঢাকা বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। বুড়িগঙ্গার দূষণ, ডেঙ্গু আতঙ্ক এবং যত্রতত্র ছড়িয়ে থাকা রাসায়নিক গুদাম এখানকার জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। নির্বাচিত হলে এসব সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি পুরান ঢাকার তীব্র গ্যাস সংকট নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলে তিনি জানান।

‘জুলাই অভ্যুত্থান’-এর গুরুত্ব তুলে ধরে হামিদুর রহমান বলেন, এই অভ্যুত্থানের ফলেই আমরা দীর্ঘ সময় পর সত্যিকারের স্বাধীনতা ফিরে পেয়েছি। তরুণ সাংবাদিকদের প্রতি তার প্রত্যাশা—তারা যেন লেখনীর মাধ্যমে এই বিপ্লবের শহীদদের অবদান তুলে ধরেন।

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মো. আতিক হাসান শুভর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এবং বাংলাদেশ শান্তি সংঘের সভাপতি মো. ইয়াসিন শেখ। এছাড়াও সমিতির প্রধান উপদেষ্টা আলী আজম, জায়েদ হোসেন মিশু ও সাজ্জাদ হোসাইনসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেরা প্রতিবেদনের জন্য কলেজের একদল তরুণ সংবাদকর্মীর হাতে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন বিএনপি নেতা হামিদুর রহমান

আপডেট সময় : ১০:৩৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬