ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

২১ বছর পর চৌদ্দগ্রামে তারেক রহমান: জনসভায় উচ্ছ্বাস, সাংগঠনিক ঐক্য ও নির্বাচনের বার্তা

দীর্ঘ ২১ বছর পর কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাত ৮টা ২০ মিনিটে চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আয়োজিত এ সভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কুমিল্লা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা জনসভাস্থল চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে জড়ো হতে শুরু করেন।

দলীয় নেতাদের মতে, তারেক রহমানের এই সফর একদিকে যেমন দলের সাংগঠনিক ভিত্তি আরও সুসংহত করবে, তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলবে। এই জনসভাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে চাঙ্গাভাব তৈরি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে হাতুড়ির আঘাতে দোকান কর্মচারীর মৃত্যু, মালিকের ছেলে আটক

২১ বছর পর চৌদ্দগ্রামে তারেক রহমান: জনসভায় উচ্ছ্বাস, সাংগঠনিক ঐক্য ও নির্বাচনের বার্তা

আপডেট সময় : ১০:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬