ঢাকা ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ঢাকা-১৫ আসনে জামায়াতের প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ ও মিছিল

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ও ঢাকা-১৫ আসনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুর রহমানের পক্ষে রাজধানীর এই নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। রবিবার সন্ধ্যায় একাধিক ওয়ার্ডে এই কর্মসূচি পালিত হয়, যেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

রবিবার সন্ধ্যা ৬টায় ঢাকা-১৫ আসনের ১৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে একটি মিছিল তালতলা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শামীম স্মরণী, হালিম ফাউন্ডেশন, মোল্লা পাড়া হয়ে তালতলা বাজারে গিয়ে শেষ হয়। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। মহানগরী কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানার আমির আনোয়ারুল করিমের নেতৃত্বে মিছিলে আরও অংশ নেন মহানগরীর কর্মপরিষদ সদস্য জিয়াউল আহসান, ঢাকা-১৫ আসনের সদস্য সচিব ও মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহিন, আব্দুল আউয়াল আজম, থানা সেক্রেটারি মুহাম্মদ আবু নাহিদ। এছাড়াও জাকির হোসেন, রুহুল আমীন, আবু সাঈদ খুদরি, মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, ছাত্রশিবির ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর পরপরই ঢাকা-১৫ আসনের ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, কাফরুল উত্তর থানার আমির রেজাউল করিম এবং থানা সেক্রেটারি আশিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সন্ধ্যা ৭টায় ১৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শেওড়াপাড়া শামীম স্মরণী থেকে আরেকটি গণসংযোগ ও মিছিল শুরু হয়। এটি ইকবাল রোড, আনন্দ বাজার, বর্ডার বাজার এবং পশ্চিম শেওড়াপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়। এই গণসংযোগে কাফরুল দক্ষিণ থানার আমির আব্দুল মতিন খান, পেশাজীবী নেতা মাস্টার শহীদুল্লাহ, থানা সেক্রেটারি আতিকুর রহমান রায়হান, থানা কর্মপরিষদ সদস্য এবং স্থানীয় নেতারা অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতির অবনতি: নেতানিয়াহু, পুতিন ও ট্রাম্পকে ‘শিকারি’ আখ্যা অ্যামনেস্টি’র

ঢাকা-১৫ আসনে জামায়াতের প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ ও মিছিল

আপডেট সময় : ১০:২৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬