ঢাকা ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নির্বাচন ঘিরে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে জামায়াত আমিরের কড়া হুঁশিয়ারি

বাংলাদেশের নির্বাচনকে ঘিরে বিদেশি কূটনীতিকদের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেশের অভ্যন্তরীণ বিষয়ে ‘এখান-ওখান থেকে উৎপাত’ এবং ‘নাক গলানো’ বন্ধের কড়া হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রবিবার দুপুরে ঢাকা-৬ আসনে এক নির্বাচনি জনসভায় তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের জনগণ যখন মুক্তির সন্ধানে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের পথে, তখন অনেকেই প্রকাশ্যে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন। তিনি বিদেশি শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মেহেরবানি করে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে আর নাক গলাতে আসবেন না। যারা এতদিন এই ধরনের হস্তক্ষেপ করেছেন, তাদের এখন নিজেদের সামলে নেওয়ার সময়। আমরা আর কোনো ধরনের নাক গলানো দেখতে চাই না।”

জামায়াত আমির আরও উল্লেখ করেন, মানুষ আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে। কেউ আর বলবে না, ‘অমুক দেশ আমার বড় দাদা, অমুকটা আমার পিসির দেশ, অমুকটা আমার মাসির দেশ।’ বরং দৃঢ়তার সঙ্গে বলবে, ‘এটা আমার বাংলাদেশ।’

উল্লেখ্য, জামায়াত আমিরের এই মন্তব্যের দুদিন আগে ভারতের শিলিগুড়িতে বাংলাদেশে নিযুক্ত দেশটির সাবেক কূটনীতিক হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করেন। শুক্রবার তিনি বলেছিলেন, বাংলাদেশের সংসদ নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হলে জামায়াতে ইসলামীর জয়ী হওয়ার সম্ভাবনা নেই। তার মতে, কেবল ভোটে কারচুপি হলেই এই ধর্মভিত্তিক দলটির ক্ষমতায় আসা সম্ভব। জামায়াত আমিরের এই হুঁশিয়ারি শ্রিংলার এমন মন্তব্যের পরপরই এলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতির অবনতি: নেতানিয়াহু, পুতিন ও ট্রাম্পকে ‘শিকারি’ আখ্যা অ্যামনেস্টি’র

নির্বাচন ঘিরে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে জামায়াত আমিরের কড়া হুঁশিয়ারি

আপডেট সময় : ১০:২২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬