মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায় পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ ককটেল ও বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে রবিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত একটানা পাঁচ ঘণ্টা ধরে এই অভিযান চলে। মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ান-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দুই প্লাটুন সেনা সদস্য এবং মাদারীপুর সদর মডেল থানা পুলিশের একটি দল অংশ নেয়। সেনাবাহিনীর ডগ-স্কোয়াডের দুটি প্রশিক্ষিত কুকুরও অভিযানে সহায়তা করে।
অভিযানটি মূলত ইদ্রিস হাওলাদার এবং হাবিব হাওলাদার নামের দুই ব্যক্তির বাড়ির সংলগ্ন একটি বালুর মাঠের ঝোপঝাড়ের ভেতর থেকে পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন মেজর রেজোয়ান। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ৪০টি হাতবোমা (ককটেল), ৩৩টি ঢাল, ৯৩টি শরকি, ৩টি রামদা এবং দুটি স্মার্ট ফোন ও একটি বাটন ফোন উল্লেখযোগ্য।
তবে, এই বিশেষ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ান জানান, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।
রিপোর্টারের নাম 



















