ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ইরান সংকটে চীন বা রাশিয়া জড়ালে কঠিন মূল্য দিতে হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চলমান ইরান সংকটে চীন বা রাশিয়া যদি সরাসরি জড়িয়ে পড়ে, তবে তাদের চড়া মূল্য দিতে হবে। তিনি মনে করেন না যে, এই দুটি দেশ বর্তমানে সরাসরি এ সংকটে অংশ নিচ্ছে।

শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সম্প্রতি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তাকে আশ্বস্ত করা হয়েছে যে, কোনো অবস্থাতেই চীন বা চীনা কোম্পানিগুলো ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অস্ত্র দেবে বা বিক্রি করবে না।

ট্রাম্প আরও বলেন, ইরানকে অস্ত্র সরবরাহ করা বেইজিং বা মস্কোর কারও স্বার্থেই হবে না। তার মতে, চীন ও রাশিয়া যদি তেহরানকে সামরিক সহায়তা দেয়, তাহলে এর পরিণতি তাদের জন্যও নেতিবাচক হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শীর্ষ মাদক কারবারি থানার ভেতরেই ঘুরে বেড়াচ্ছেন: চাঞ্চল্য রাজশাহীতে

ইরান সংকটে চীন বা রাশিয়া জড়ালে কঠিন মূল্য দিতে হবে: ট্রাম্প

আপডেট সময় : ১০:৪৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬