ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভে পেলেট গান ব্যবহার: মোদি সরকারের অস্বীকারের বিপরীতে রাহুল গান্ধীর প্রমাণ উপস্থাপন

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী দিল্লির শিক্ষার্থী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করেছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে পেলেটবিদ্ধ শিক্ষার্থী সাহিল লোছাবকে পাশে নিয়ে তিনি দাবি করেন, সরকার এ বিষয়ে সত্য গোপন করছে এবং শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর বিষয়টি অস্বীকার করছে।

রাহুল গান্ধী বলেন, সরকার মিথ্যা বলা বন্ধ করুক। তারা ভারতের ভবিষ্যতের ওপর গুলি চালিয়েছে। এ সময় তিনি সাহিলের মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে থাকা পেলেটের ক্ষতচিহ্ন সাংবাদিকদের সামনে তুলে ধরেন। গত ২০ জুলাই দিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে পুলিশি অভিযানে পেলেট গান ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। যদিও দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকার শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

১৯ বছর বয়সী সাহিল লোছাব দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওপেন লার্নিংয়ের (এসওএল) শেষ বর্ষের শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, বিক্ষোভে জাতীয় পতাকা হাতে অংশ নেওয়ার সময় তিনি পেলেটের আঘাতে গুরুতর আহত হন। রাহুল গান্ধী জানান, সাহিলের ডান চোখে আঘাত লেগেছে এবং বর্তমানে সে সেই চোখে দেখতে পাচ্ছে না। তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার বিষয়টি নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

সাহিলের মা জ্যোতি জানান, পেলেট তার ছেলের ডান চোখ এবং শরীরের উপরের অংশে বিদ্ধ হয়েছে। তাকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) ট্রমা সেন্টারে ভর্তি করা হয় এবং অস্ত্রোপচার সম্পন্ন হয়। সাহিল পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে গাড়ি চালিয়ে পরিবারের আর্থিক সহায়তা করতেন এবং দিল্লি পুলিশে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন।

সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী অভিযোগ করেন, সাহিলের মতো হাজারো শিক্ষার্থীকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার কারণে মারধর ও হামলার শিকার হতে হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, তাদের অপরাধ কী ছিল? প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানানো কি তাদের অপরাধ?

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শীর্ষ মাদক কারবারি থানার ভেতরেই ঘুরে বেড়াচ্ছেন: চাঞ্চল্য রাজশাহীতে

দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভে পেলেট গান ব্যবহার: মোদি সরকারের অস্বীকারের বিপরীতে রাহুল গান্ধীর প্রমাণ উপস্থাপন

আপডেট সময় : ১০:৪৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬