ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

হাসিনার ভারত পালানোর পর রাষ্ট্রপতি চুপ্পুও পদত্যাগ করলেন; স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেন। একে একে তল্পিতল্পা গুটিয়ে গা-ঢাকা দেন তার মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, তৎকালীন প্রধান বিচারপতি এবং জাতীয় মসজিদের খতিবসহ শাসনকাঠামোর গুরুত্বপূর্ণ ধারক-বাহকেরা। কিন্তু পটপরিবর্তনের পরও বঙ্গভবনের মসনদে থেকে যান শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।

রাজনৈতিক অস্থিরতা ও গণদাবির মুখে দীর্ঘদিন টিকে থাকার চেষ্টা করলেও অবশেষে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগের মধ্য দিয়ে ইতি ঘটল তার বিতর্কিত অধ্যায়ের। রাষ্ট্রপতির পদত্যাগের পর সাংবিধানিক বিধান অনুসরণ করে নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার।

আওয়ামী শাসনামলে নিয়োগ পাওয়া এই রাষ্ট্রপতির অবস্থান নিয়ে গণ-অভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছিল। ৫ আগস্টের পর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবিটি অন্যতম প্রধান রাজনৈতিক ইস্যু হয়ে ওঠে। বিশেষ করে শেখ হাসিনার পদত্যাগপত্র সংক্রান্ত তার স্ববিরোধী বক্তব্য এবং পতিত শাসনের প্রতি পরোক্ষ অনুরাগের অভিযোগ জনগণের আস্থায় বড় ধরনের আঘাত হানে।

হাসিনার পালিয়ে যাবার পর পালিয়ে যান তৎকালীন প্রধান বিচারপতি ওবায়েদুল হাসান। অভিযোগ রয়েছে, তার উপর ভর করেই অনেক বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছিল শেখ হাসিনা। জুলাই বিপ্লবের পর গোপন স্থান থেকে হাসিনার পক্ষে বিচারিক ক্যু করার অপচেষ্টা করেছিলো এই ওবায়েদুল হাসান। শেখ হাসিনার কসাই হিসেবে পরিচিত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ গোয়েন্দা সংস্থার বড় বড় কর্মকর্তারাও পালিয়ে ভারতে আশ্রয় নেয়। পালিয়ে যান হাসিনার নিয়োগ করা বায়তুল মোকাররমের খতিব গোপালগঞ্জের রুহুল আমিন, যিনি শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচিত হয়েছিলেন। বলা হয়ে থাকে, তার পুরস্কারস্বরূপ তাকে বায়তুল মোকাররমের খতিব নিয়োগ দেয় শেখ হাসিনা। জুলাই বিপ্লবের পর একে একে হাসিনা ফ্যাসিবাদী শাসনের শীর্ষ মন্ত্রী ও কর্মকর্তাদের ভারতে পালিয়ে যাওয়ার খবর আসতে থাকে। শেখ হাসিনার শিক্ষামন্ত্রী ও ইসকন সংশ্লিষ্ট মহিবুল হাসান চৌধুরী নওফেল, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আব্দুল মোমেনসহ মন্ত্রিসভার প্রায় সব সদস্য পালিয়ে ভার…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শীর্ষ মাদক কারবারি থানার ভেতরেই ঘুরে বেড়াচ্ছেন: চাঞ্চল্য রাজশাহীতে

হাসিনার ভারত পালানোর পর রাষ্ট্রপতি চুপ্পুও পদত্যাগ করলেন; স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আপডেট সময় : ১০:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬