ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

খুলনায় বিদেশি পিস্তলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী নাদিম ও তার সহযোগী গ্রেপ্তার

খুলনার লবণচরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ দুর্ধর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজ হিসেবে পরিচিত নাজিম ওরফে নাদিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। একই অভিযানে তার সহযোগী মাসুদ রানাকেও আটক করা হয়েছে।

র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানাধীন ইসলামপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে নাজিম ওরফে নাদিম এবং তার সহযোগী রানাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাজিমের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে উদ্ধারকৃত আলামতগুলো জব্দ করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামতসহ তাদের খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শীর্ষ মাদক কারবারি থানার ভেতরেই ঘুরে বেড়াচ্ছেন: চাঞ্চল্য রাজশাহীতে

খুলনায় বিদেশি পিস্তলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী নাদিম ও তার সহযোগী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬