সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাস্থ্যের খোঁজখবর নিতে তাকে ফোন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। শুক্রবার রাতে বঙ্গভবন থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে কথা বলেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
বঙ্গভবনের একজন কর্মকর্তা জানান, সন্ধ্যার পরপরই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বিদায়ী রাষ্ট্রপতিকে ফোন করেন। এ সময় তারা একে অপরের কুশলাদি বিনিময় করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তিনিও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কল্যাণ কামনা করেন।
এর আগে শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে স্বাক্ষরের পরপরই তিনি জানান যে, গুরুতর অসুস্থতার কারণে তার পক্ষে রাষ্ট্রপতির দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রাম ও উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।
শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্রটি জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের হাতে তুলে দেন রাষ্ট্রপতির সামরিক সচিব। এরপরই সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতি পদের দায়িত্বভার গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে, যেখানে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগ এবং স্পিকারের দায়িত্ব গ্রহণের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 




















