ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাজশাহী নগরীর ড্রেনে মিলল অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ, চাঞ্চল্য

রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকা থেকে একটি অজ্ঞাতনামা ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে শ্রীরামপুর এলাকার কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার উত্তর-পশ্চিম কোণের একটি ড্রেন থেকে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের আনুমানিক বয়স ৫০ বছর। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তকরণ এবং মৃত্যুর কারণ উদঘাটনের জন্য পুলিশি তদন্ত শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনের জন্য নির্ধারিত আজীবন সুযোগ-সুবিধা

রাজশাহী নগরীর ড্রেনে মিলল অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ, চাঞ্চল্য

আপডেট সময় : ০২:১৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬