ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

চাঁদাবাজি পেশা নয়, সম্মানজনক জীবিকার প্রত্যাশা জনগণের: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের জনগণ চাঁদাবাজিকে কোনোভাবেই একটি পেশা হিসেবে দেখতে চায় না। বরং তারা সমাজে সম্মানজনক জীবিকার নিশ্চয়তা প্রত্যাশা করে। রোববার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আয়োজিত একটি নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। দশ দলীয় জোটের পক্ষ থেকে ঢাকা-৪ ও ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীদের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান চাঁদাবাজদের প্রতি ইঙ্গিত করে বলেন, “ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের জন্য সম্মানের পেশা নিশ্চিত করা হবে। সমাজে আর মুখ ঢেকে চলতে হবে না।” তিনি আরও বলেন, “কেউ আপনার বাবা-মাকে চাঁদাবাজের পিতামাতা বলে সম্বোধন করবে না, আপনার স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী হিসেবে পরিচয় দেবে না। আপনারা সমাজে সম্মানের সাথে বসবাস করার সুযোগ পাবেন।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসি ও সিসি ক্যামেরার আড়ালে মাদক সাম্রাজ্য: নোয়াখালীতে বিলাসবহুল আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

চাঁদাবাজি পেশা নয়, সম্মানজনক জীবিকার প্রত্যাশা জনগণের: জামায়াত আমির

আপডেট সময় : ০২:১৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬