ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

ভোলা-২: জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরছেন এলডিপির মোকফার উদ্দিন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে ভোটের সমীকরণে বড় পরিবর্তন এসেছে। এই আসনে ১১ দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

জোটের ঐক্য অটুট রাখা এবং ভোটের মাঠে নিজেদের অবস্থান সুসংহত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে মোকফার উদ্দিন চৌধুরী জানান, ১১ দলীয় জোটের বৃহত্তর স্বার্থ রক্ষায় এবং প্রতিপক্ষ প্রার্থীর সুবিধাজনক অবস্থান ঠেকাতে তারা এই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নিজেদের মধ্যে বিভাজন এড়িয়ে একটি শক্তিশালী অবস্থান তৈরি করাই তাদের মূল লক্ষ্য।

দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টায় ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে এলডিপির স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণার পর মোকফার উদ্দিন চৌধুরী জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচার-প্রচারণায় সরাসরি অংশ নেবেন বলেও নিশ্চিত করেছেন।

এর আগে, সকালে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল করিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান মোকফার উদ্দিন চৌধুরী। মাওলানা ফজলুল করিমের মায়ের মৃত্যুতে ফোনে কথা বলার সময় তিনি ব্যক্তিগত শোক প্রকাশের পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় তাকে পূর্ণ সমর্থন দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। জোটগত এই সিদ্ধান্তের ফলে ভোলা-২ আসনের নির্বাচনি লড়াইয়ে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন সেনা আটকের ইরানি দাবি ‘মিথ্যাচার’, কঠোরভাবে প্রত্যাখ্যান সেন্টকমের

ভোলা-২: জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরছেন এলডিপির মোকফার উদ্দিন

আপডেট সময় : ০২:১৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬