ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

১০ দলীয় জোটের অঙ্গীকার: ন্যায়বিচার ও জনবান্ধব বাংলাদেশ বিনির্মাণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করতে পারলে দেশে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি জনবান্ধব বাংলাদেশ গড়ে তোলা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক শান্তিতে বসবাস করতে পারবে এবং কোনো প্রকার সংঘাতের সুযোগ থাকবে না।

দুর্নীতি ও চাঁদাবাজির মতো সমাজের ব্যাধিগুলোকে কঠোরভাবে দমন করার অঙ্গীকার করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা কেবল ভাতা প্রদানের রাজনীতিতে বিশ্বাসী নই, বরং প্রত্যেক নাগরিকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই। যারা আজ চাঁদাবাজির অন্ধকার পথে পা বাড়িয়েছে, তাদের সঠিক পথে ফিরিয়ে এনে কর্মের মাধ্যমে জীবিকা অর্জনের ব্যবস্থা করা হবে।

গতকাল শনিবার গাইবান্ধার পলাশবাড়ী সুতি মাহমুদ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত ১০ দলীয় ঐক্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, উত্তরাঞ্চলে নির্বাচনী সফরের দ্বিতীয় দিনের প্রথম কর্মসূচি হিসেবে ডা. শফিকুর রহমান রংপুরের পীরগঞ্জে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।

এরপর তিনি পর্যায়ক্রমে বগুড়া শহর, বগুড়ার শেরপুর, সিরাজগঞ্জ শহর, সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং সবশেষে পাবনা শহরে আয়োজিত নির্বাচনী জনসভাগুলোতেও বক্তব্য রাখেন। এছাড়া, তিনি কয়েকটি পথসভাতেও তাঁর দলের নির্বাচনী বার্তা তুলে ধরেন। ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই মাসে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর এবং তাঁদের স্বপ্ন পূরণের আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেল, সার ও শ্রমিক: ত্রিমুখী সংকটে দিশেহারা দেশের কৃষক

১০ দলীয় জোটের অঙ্গীকার: ন্যায়বিচার ও জনবান্ধব বাংলাদেশ বিনির্মাণ

আপডেট সময় : ১০:১৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬