ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মাদক ও চাঁদাবাজমুক্ত আধুনিক সমাজ গড়ার অঙ্গীকার আমিনুল হকের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৬ আসনে নির্বাচনি প্রচারণার তৃতীয় দিনে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক। শনিবার সকালে মিরপুর ৬ নম্বর এলাকার ‘ট’ ব্লকের বিভিন্ন অলিগলিতে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি ভোট প্রার্থনা করেন এবং একটি সমৃদ্ধ সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে এসে আমিনুল হককে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তিনি ভোটারদের হাতে তার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনি ইশতেহার সম্বলিত লিফলেট তুলে দেন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

প্রচারণা চলাকালে আয়োজিত এক পথসভায় আমিনুল হক মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে তার অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “আমাদের নির্বাচনি ইশতেহারে স্পষ্ট উল্লেখ আছে যে, সমাজ থেকে মাদক ও চাঁদাবাজি নির্মূল করা হবে। মাদকের বিষয়ে কোনো প্রকার আপস করা হবে না এবং ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠন করাই আমার মূল লক্ষ্য।”

দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বা চাঁদাবাজির সাথে জড়িত হয়, তবে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এ ধরনের ব্যক্তিদের দলে কোনো স্থান নেই এবং তারা বিএনপির রাজনীতি করার যোগ্যতা হারাবে।

আমিনুল হক আরও বলেন, মিরপুর এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং সেগুলো সমাধানের জন্য একটি সুদূরপ্রসারী মহাপরিকল্পনা তৈরি করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সেই পরিকল্পনাগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

নিজেকে জনগণের সেবক হিসেবে উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হওয়ার পর সাধারণ মানুষের সাথে তার দেখা করতে কোনো ব্যক্তিগত সহকারী (পিএস) বা মধ্যস্থতাকারীর প্রয়োজন হবে না। তিনি সরাসরি জনগণের ধরাছোঁয়ার মধ্যে থাকবেন এবং যেকোনো প্রয়োজনে তাকে পাশে পাওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না: ইরানের ওপর পুনরায় হামলার স্পষ্ট ইঙ্গিত ট্রাম্পের

মাদক ও চাঁদাবাজমুক্ত আধুনিক সমাজ গড়ার অঙ্গীকার আমিনুল হকের

আপডেট সময় : ১২:০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬