ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বর্ষা শেষে দেশজুড়ে স্থানীয় নির্বাচন, প্রথমে ইউনিয়ন পরিষদ

চলতি বছরের বর্ষা মৌসুম শেষ হওয়ার পর পরই পর্যায়ক্রমে সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে এই নির্বাচন প্রক্রিয়া শুরু হতে পারে। প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে, বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও এই সময়সীমার মধ্যেই সম্পন্ন করা হবে।

এছাড়া, দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মচারীদের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে পরিদর্শন কক্ষ নির্মাণের লক্ষ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান। ঢাকা মহানগরীর দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে দৈনিক পানির চাহিদা এবং ঢাকা ওয়াসার বর্তমান পানি উৎপাদন সক্ষমতা নিয়েও তিনি সংসদে তথ্য প্রদান করেন। তিনি জানান, অত্যাধুনিক পদ্ধতিতে পানি বিশুদ্ধকরণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী সরবরাহ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের প্রথম বাজেট: জনবান্ধব নাকি ঝুঁকিপূর্ণ?

বর্ষা শেষে দেশজুড়ে স্থানীয় নির্বাচন, প্রথমে ইউনিয়ন পরিষদ

আপডেট সময় : ০৫:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬