আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৫৯টি আসনে তাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার দলটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
ঘোষিত তালিকা অনুযায়ী, হাতপাখা প্রতীকের প্রার্থীরা কোন কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, বিভিন্ন আলোচনা ও নাটকীয়তার পর ইসলামী আন্দোলন জোটবদ্ধ নির্বাচন থেকে সরে এসে এককভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। গত ১৬ জানুয়ারি দলটি এই ঘোষণা দিয়েছিল।
বাকি আসনগুলোতে আদর্শিক অবস্থান বিবেচনা করে তারা অন্য প্রার্থীদের সমর্থন জানাবে বলেও ইসলামী আন্দোলন জানিয়েছে।
রিপোর্টারের নাম 

























