ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বগুড়ার সুরাইয়া জেরিন রনি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে বগুড়ার সুরাইয়া জেরিন রনিকে মনোনীত করেছে বিএনপি। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ঘোষিত এই তালিকায় অভিজ্ঞ নেত্রীদের পাশাপাশি রাজপথের লড়াকু ও তরুণ মুখগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে।

সুরাইয়া জেরিন রনি বর্তমানে বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গাবতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। রাজনীতিতে তার হাতেখড়ি ছাত্রদলের মাধ্যমে। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজপথে তার সক্রিয় ও সাহসী ভূমিকা দলীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় রনি বলেন, দল সবসময় ত্যাগী কর্মীদের মূল্যায়ন করে, এই মনোনয়ন তারই প্রমাণ। ছাত্র রাজনীতি থেকে শুরু করে ওয়ান-ইলেভেনের দুঃসময় এবং চব্বিশের গণআন্দোলনে তিনি রাজপথে ছিলেন বলে জানান। তিনি আগামী দিনেও সাধারণ মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এদিকে তার মনোনয়নের খবরে বগুড়া জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের মাসে ওমরাহ পালনের বিধান ও বিশেষ গুরুত্ব

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বগুড়ার সুরাইয়া জেরিন রনি

আপডেট সময় : ০৭:৫৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬