ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

রেকর্ড গড়ার পথে রেমিট্যান্স: ১৯ দিনেই দেশে এলো ২১২ কোটি ডলার

চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। এই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ১৯ লাখ ডলারের বেশি রেমিট্যান্স।

সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালের এপ্রিলের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স আহরণে বড় প্রবৃদ্ধি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সময়ে দেশে মোট ২ হাজার ৮৩৩ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২০ দশমিক ৬০ শতাংশ বেশি। উল্লেখ্য, গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান: দুর্নীতির অভিযোগে পদচ্যুত কর্মকর্তা

রেকর্ড গড়ার পথে রেমিট্যান্স: ১৯ দিনেই দেশে এলো ২১২ কোটি ডলার

আপডেট সময় : ০৭:৫৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬