ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১

খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের গ্রিনল্যান্ড আবাসিক এলাকায় একদল দুর্বৃত্তের হামলায় একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোরে একটি বস্তিতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—ঝুমুর আক্তার, হাসিব শেখ ও আসলাম গাজী। তাদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর রাত ৫টার দিকে ৫-৬ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত ওই বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে পরিবারের সদস্যদের মারধর করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমন নামে এক যুবককে আটক করে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ফারুক শিকদার ও জিম সাদীর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।

খুলনা থানার এসআই আব্দুস সাত্তার জানান, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী সভায় ছাত্র হত্যা মামলার আসামির উপস্থিতি, শিবচরে তীব্র ক্ষোভ ও সমালোচনা

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১

আপডেট সময় : ০৮:০০:০২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬