ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

কক্সবাজারের ঈদগাঁওয়ে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের কালিরছড়া খাল থেকে মোহাম্মদ জিমহাদ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। নিহত জিমহাদ ৫ নম্বর ওয়ার্ডের কালিরছড়া তেতুলতলী এলাকার বেলাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় খালের পানিতে একটি মরদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পথচারীরা চিৎকার শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এসে জিমহাদের পরিচয় শনাক্ত করেন। নিহতের স্বজনরা জানান, জিমহাদ দীর্ঘদিন ধরে একটি জটিল রোগে আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি হতো এবং সেই সময় তাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ত।

স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনার জানান, মৃত্যুর কিছুক্ষণ আগেও জিমহাদকে স্থানীয় একটি দোকানে দেখা গিয়েছিল। পরিবারের পক্ষ থেকে এটিকে অসুস্থতাজনিত মৃত্যু বলে দাবি করা হচ্ছে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি থানায় নেওয়া হয়েছে। কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী সভায় ছাত্র হত্যা মামলার আসামির উপস্থিতি, শিবচরে তীব্র ক্ষোভ ও সমালোচনা

কক্সবাজারের ঈদগাঁওয়ে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬