ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

গণমাধ্যম নিয়ন্ত্রণে বিশ্বাস করে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণে বিশ্বাস করে না। তিনি আরও বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে—এটাই প্রধানমন্ত্রীর নীতি এবং অতীতে যা হয়েছে, তা থেকে আমরা বেরিয়ে আসতে চাই।

সোমবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমে সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। অনলাইনে ভুয়া তথ্য ও চরিত্রহনন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে, ডিজইনফরমেশন মোকাবিলায় নির্ভুল সংবাদ জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, আমরা চাই সঠিক তথ্যই জনগণের সামনে আসুক। অনলাইনে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা প্রতিরোধে আমরা কাজ করছি। ডিজিটালাইজেশন প্রক্রিয়া জোরদার করার পাশাপাশি গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা চলছে। তিনি উল্লেখ করেন, কোয়াব (কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নেতৃবৃন্দ এবং আইপিটিভি প্রতিনিধিরা মন্ত্রণালয়ে এসে বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরেছেন এবং ২০১৪ সালের আইপিটিভি নীতিমালা সংশোধন নিয়েও আলোচনা হয়েছে।

সাংবাদিকদের বেতন-ভাতা ও ওয়েজ বোর্ড প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে এবং আসন্ন বাজেটে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে আশা প্রকাশ করেন। গণমাধ্যমের শৃঙ্খলা ফেরাতে সরকার কি উদ্যোগ নেবে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কঠোরতা নয়, বরং সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে একটি সুশৃঙ্খল পরিবেশ গড়ে তোলা হবে। তিনি সাংবাদিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেন এবং অতীত নিয়ে পড়ে না থেকে আধুনিক গণমাধ্যমবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

গণমাধ্যম নিয়ন্ত্রণে বিশ্বাস করে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬