ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সংরক্ষিত আসনে মনোনয়ন না পাওয়ায় কনকচাঁপার প্রতিক্রিয়া: ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর ফায়সালা’

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়ে শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারেননি জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। সোমবার, ২০ এপ্রিল, নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে সেই তালিকায় শিল্পীর নাম না থাকায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় বিশ্ববাসী, আস সালামু আলাইকুম। জীবনের যে-কোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা।’

তিনি জানান, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপির মনোনয়ন চেয়েছিলেন কিন্তু পাননি। তখনও তিনি নির্দ্বিধায় আলহামদুলিল্লাহ বলেছিলেন। এবার সংরক্ষিত আসনের জন্য তিনি আবার চেষ্টা করেন, কিন্তু সেখানেও মনোনয়ন না পাওয়ায় তিনি আবারও আলহামদুলিল্লাহ বলে উল্লেখ করেন। তিনি বিশ্বাস করেন, নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন এবং জীবন এখানেই শেষ হয়ে যায়নি।

ভক্তদের উদ্দেশ্য করে কনকচাঁপা বলেন, আপনারা যেভাবে আমার সাথে ছিলেন আশাকরি সেভাবেই থাকবেন। তিনি নিজেকে একজন সাদামাটা মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, দল হয়তো ভেবেছে তিনি ভাতের মাড় টাইপের মানুষ। কিন্তু তিনি জানেন এই দেশ তার, গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে। তিনি ইনশাল্লাহ দেশের ও দশের হয়ে কাজ করতে চান এবং মরে গিয়েও মাটিতে মিশে মাটি উর্বর করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সকলের কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

কনকচাঁপা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনের জন্য বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, তবে সেসময়ও তিনি বঞ্চিত ছিলেন। এর আগে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত মোহাম্মদ নাসিম বিপুল ভোটে জয়লাভ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১

সংরক্ষিত আসনে মনোনয়ন না পাওয়ায় কনকচাঁপার প্রতিক্রিয়া: ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর ফায়সালা’

আপডেট সময় : ০৬:৪৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬