ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

উচ্চশিক্ষার উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও মিতব্যয়ী হওয়ার নির্দেশ ইউজিসি চেয়ারম্যানের

দেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়নে চলমান প্রকল্পগুলোতে স্বচ্ছতা নিশ্চিত এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও দেশের অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে হিট (HEAT) এবং আইসিএসইটিইপি (ICSETEP) প্রকল্পের অর্থ ব্যয়ে সর্বোচ্চ সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত পৃথক সভায় তিনি বলেন, প্রকল্পের প্রতিটি স্তরে বাহুল্য খরচ পরিহার করতে হবে। বিশেষ করে জাতীয় স্বার্থে জ্বালানি ও পরিবহন খাতে মিতব্যয়ী হওয়া জরুরি। প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি তিনি ডিপিপি সংশোধনের সময় অপ্রয়োজনীয় খাতগুলো খুঁজে বের করে তা বাদ দেওয়ার নির্দেশ দেন।

ইউজিসি চেয়ারম্যান আরও উল্লেখ করেন, সরকারের অগ্রাধিকার অনুযায়ী উচ্চশিক্ষার মানোন্নয়নে এই অর্থ ব্যয় করতে হবে এবং সাশ্রয়কৃত অর্থ শিক্ষার্থীদের কল্যাণে ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। এছাড়া গবেষণা প্রকল্পগুলো মূল্যায়নের জন্য দক্ষ ও নীতিবান গবেষকদের নিয়ে বিশেষ টিম গঠন এবং স্বচ্ছতা বজায় রাখতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সাক্ষাৎকার গ্রহণের পরামর্শ দেন তিনি। আগামী দুই বছরের মধ্যে এসব প্রকল্প অর্থপূর্ণভাবে শেষ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় শিশুসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ, সন্ধানে পুলিশের তৎপরতা

উচ্চশিক্ষার উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও মিতব্যয়ী হওয়ার নির্দেশ ইউজিসি চেয়ারম্যানের

আপডেট সময় : ১০:১৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬