ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক এমপি বিলকিস ইসলাম

আসন্ন সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলামকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি বর্তমানে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা বিলকিস ইসলাম এর আগে অষ্টম জাতীয় সংসদেও সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সোমবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। বিলকিস ইসলামের মনোনয়নের খবর এলাকায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। রাজপথে সক্রিয় ভূমিকা ও দলের প্রতি আনুগত্যের কারণে তাকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য মনোনীত করা হয়েছে বলে মনে করছেন দলীয় কর্মীরা।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বিলকিস ইসলাম বলেন, দলের হাইকমান্ড আমার রাজনৈতিক কর্মকাণ্ডের যে মূল্যায়ন করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। তিনি এলাকার উন্নয়নের পাশাপাশি জাতীয় সংসদে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং জনগণের অধিকার আদায়ে জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক এমপি বিলকিস ইসলাম

আপডেট সময় : ০৭:৫৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬