ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

মন্ত্রণালয়ে দুর্নীতিবাজদের ঠাঁই নেই, ২৪ ঘণ্টার মধ্যে বিদায়: শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই মন্ত্রণালয়ে থেকে যারা দুর্নীতির আশ্রয় নেবেন, তাদের ২৪ ঘণ্টার বেশি সময় দেওয়া হবে না। সোমবার সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দুর্নীতির প্রশ্নে বর্তমান সরকার আপসহীন। তিনি ইতিমধ্যে একজনকে মন্ত্রণালয় থেকে বিদায় করার উদাহরণ টেনে বলেন, আজকেও একজনকে অনিয়মের অভিযোগে সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় তিনি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

একই সংবাদ সম্মেলনে আগামী বছরের এসএসসি পরীক্ষার সম্ভাব্য সময় নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, পরীক্ষাগুলো এগিয়ে এনে ডিসেম্বর মাসে আয়োজন করা যায় কি না, তা নিয়ে পর্যালোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে তিনি স্পষ্ট করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মন্ত্রণালয়ে দুর্নীতিবাজদের ঠাঁই নেই, ২৪ ঘণ্টার মধ্যে বিদায়: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৭:৫৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬