ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

নববর্ষের গরমে প্রাণ জুড়াতে মজাদার পানীয় ও স্ন্যাকসের রেসিপি

বাংলা নববর্ষের তপ্ত দুপুরে শরীর ও মনকে সতেজ রাখতে ঠান্ডা পানীয় ও মজাদার খাবারের বিকল্প নেই। এই সময়ে নানা ধরণের শরবত ও স্বাস্থ্যকর স্ন্যাকস তৈরি করে নেওয়া যেতে পারে। এখানে কিছু সহজ ও সুস্বাদু রেসিপি দেওয়া হলো যা আপনার নববর্ষের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।

কাঁচা আমের শরবত: কাঁচা আম (৪টি), পানি (৮ কাপ), চিনি (স্বাদমতো), বিট লবণ (আধা চা চামচ), সরষে বাটা (১ চা চামচ), কাঁচামরিচ বাটা (আধা চা চামচ), পুদিনাপাতা বাটা (১ টেবিল-চামচ) ও লবণ (প্রয়োজনমতো) দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।

বেলের শরবত: পাকা বেল (মাঝারি ১টি), চিনি (পরিমাণমতো), দুধ পাউডার (এক চামচ, ঐচ্ছিক) ও ঠান্ডা পানি। বেলের শাঁস বের করে, হাত দিয়ে মেখে আঁশ ফেলে দিন। এরপর ঠান্ডা পানি, চিনি এবং দুধ পাউডার মিশিয়ে পরিবেশন করুন।

মুড়ালি: ময়দা (২ কাপ), তেল (এক কাপের চার ভাগের এক ভাগ), চিনি (দেড় কাপ), অ্যামোনিয়া (এক চা চামচের চার ভাগের এক ভাগ), লবণ (আধা চা চামচ) এবং ভাজার জন্য তেল। ময়দা, অ্যামোনিয়া, লবণ ও তেল দিয়ে ময়ান বানিয়ে শক্ত খামির তৈরি করুন। রুটি বেলে লম্বা করে কেটে ডুবো তেলে সোনালী করে ভেজে নিন। অন্য পাত্রে চিনি ও সামান্য পানি দিয়ে ঘন সিরা তৈরি করে তাতে ভাজা মুড়ালি দিয়ে দ্রুত নেড়ে নামিয়ে নিন। লাল রঙ চাইলে শিরায় ফুড কালার মেশাতে পারেন।

নারকেল-গুড়ের খামিরি: খামির: ময়দা (বড় ২ কাপ), তেল (২ টেবিল চামচ), লবণ (সামান্য) ও পানি (প্রয়োজনমতো)। পুর: ২ কাপ নারকেল কোরা ও ১ কাপ গুড়/চিনি। খামিরের উপকরণ দিয়ে শক্ত খামির তৈরি করে নিন। নারকেল কোরা ও গুড়/চিনি একসাথে জ্বাল দিয়ে পুর তৈরি করুন। ৪০০ গ্রাম চিনি ও ১ কাপ পানি দিয়ে ঘন সিরা তৈরি করুন। এরপর খামির দিয়ে ছোট ছোট পুর ভরে সিরায় ডুবিয়ে পরিবেশন করুন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ব্যর্থ, বাড়ছে যুদ্ধের শঙ্কা

নববর্ষের গরমে প্রাণ জুড়াতে মজাদার পানীয় ও স্ন্যাকসের রেসিপি

আপডেট সময় : ০১:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬