ঢাকা ০৮:১২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন না শোবিজ অঙ্গনের কেউই, হতাশ ভক্ত-অনুরাগীরা

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় শোবিজ অঙ্গনের একাধিক তারকা মুখ অন্তর্ভুক্ত থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় স্থান পাননি কেউ। জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, দিঠি আনোয়ার, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেত্রী রিনা খান, ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও মেঘনা আলম-সহ অনেকেই মনোনয়ন সংগ্রহ করেছিলেন। তবে দলের পক্ষ থেকে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর দেখা যায়, কোনো তারকাই এই তালিকায় নেই।

বিশেষ করে, প্রয়াত নেতা খালেদা জিয়ার ঘনিষ্ঠজন এবং রাজনৈতিক কারণে দীর্ঘদিন নির্বাসিত থাকা সংগীতশিল্পী বেবী নাজনীন মনোনয়ন না পাওয়ায় শোবিজ অঙ্গনে হতাশা প্রকাশ করছেন অনেকেই। তার মতো ত্যাগী শিল্পীকে মূল্যায়িত করা উচিত ছিল বলে অভিমত অনেকের। বেবী নাজনীন ছাড়াও কনকচাঁপা, দিঠি আনোয়ার ও রুকাইয়া জাহান চমক-এর মতো পরিচিত মুখগুলোও এবার মনোনয়ন পাননি।

মনোনয়ন না পেলেও দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দেশ ও মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা ও অভিনেত্রী চমক। তারা জানিয়েছেন, দল হয়তো তাদের অন্যভাবে মূল্যায়নের সুযোগ খুঁজছে। দলীয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ মূল্যায়ন এবং রাজনৈতিক সক্রিয়তাকে ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হয়েছে। যাচাই-বাছাই শেষে দলটি তাদের দীর্ঘদিনের ত্যাগী ও সক্রিয় নারী নেত্রীদেরই অগ্রাধিকার দিয়েছে, যার ফলে শোবিজ অঙ্গনের কোনো তারকা চূড়ান্ত মনোনয়ন তালিকায় জায়গা পাননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন না শোবিজ অঙ্গনের কেউই, হতাশ ভক্ত-অনুরাগীরা

আপডেট সময় : ০৬:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬