ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকট নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাহাস

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি ও এ নিয়ে সংসদে আলোচনার নিয়ম নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে তীব্র বিতর্ক হয়েছে। সোমবার জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে আনা মুলতবি প্রস্তাবকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধীদলীয় নেতা বলেন, জ্বালানি ইস্যুটি এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সংকট এবং এটি নিয়ে সংসদে আলোচনার কোনো বিকল্প নেই।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, বাইরে তেলের তীব্র সংকট থাকলেও সংসদে সরকার পক্ষ দাবি করছে সব ঠিক আছে। এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি এড়িয়ে গেলে সংসদে বিরোধী দলের থাকার সার্থকতা থাকে না। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংশ্লিষ্ট মন্ত্রী ইতোমধ্যেই ৩০০ বিধিতে এই বিষয়ে বিবৃতি দিয়েছেন। একই অধিবেশনে একাধিক মুলতবি প্রস্তাব গ্রহণ করলে ভবিষ্যতে তা ভুল নজির হিসেবে প্রতিষ্ঠিত হবে। তবে তিনি আলোচনার বিরোধিতা না করে যথাযথ বিধি অনুসরণের আহ্বান জানান।

দীর্ঘ বিতর্কের এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী ৬৮ বিধিতে আলোচনার প্রস্তাব দিলে বিরোধীদলীয় নেতা তা গ্রহণ করেন। তবে আলোচনার জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ এবং সংসদ নেতার উপস্থিতির দাবি জানান তিনি। শেষ পর্যন্ত ডেপুটি স্পিকার কায়সার কামালের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয় এবং বিরোধীদলীয় নেতা মঙ্গলবার নতুন করে নোটিশ দেওয়ার কথা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

জ্বালানি সংকট নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাহাস

আপডেট সময় : ১০:২২:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬