ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

দুর্নীতির পথ বন্ধ করে মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিগত সরকারের আমলের ব্যাপক দুর্নীতির সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পাচার হওয়া অর্থ উদ্ধার ও দুর্নীতি রোধের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। সোমবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, নারীদের স্বাবলম্বী করতে আমরা বদ্ধপরিকর। বর্তমানে নয় শতাধিক নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে দেশের চার কোটি মা ও বোনের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে। তিনি আরও জানান, আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ২৩টি উপজেলায় এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শহীদ জিয়ার পৈত্রিক ভিটার নিকটবর্তী চৌকির ঘাট খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। তিনি উল্লেখ করেন, ১৯৭৯ সালে এই খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। খালটি পুনরায় খননের মাধ্যমে কৃষি উন্নয়ন, মৎস্য চাষ এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনার কথা জানান। এদিন বগুড়ার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিপুল উৎসাহ লক্ষ্য করা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

দুর্নীতির পথ বন্ধ করে মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৭:৫৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬