ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

প্রতীক বরাদ্দের দিনই প্রচারে, ইসলামী আন্দোলন প্রার্থীর জরিমানা

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দের দিনই নির্বাচনী প্রচারণা শুরু করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে চান্দিনা পশ্চিম বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হওয়ার পরদিন অর্থাৎ ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার কথা। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাও. এহতেশামুল হক কাসেমী, যিনি ‘হাতপাখা’ প্রতীক পেয়েছেন, তিনি প্রতীক বরাদ্দের দিনই বিকেলে চান্দিনা মোকামবাড়ি শাহী ঈদগাহ মাঠ থেকে একটি বিশাল শোডাউন নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাংশ এবং চান্দিনা উপজেলা সদরে নির্বাচনী প্রচারণা চালান।

এই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি নজরে আসার পর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান, “নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হাতপাখা প্রতীকের প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ বিষয়ে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মাও. এহতেশামুল হক কাসেমীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের গঙ্গাচড়ায় একদিনে স্কুলছাত্রীসহ তিনজনের আত্মহত্যা

প্রতীক বরাদ্দের দিনই প্রচারে, ইসলামী আন্দোলন প্রার্থীর জরিমানা

আপডেট সময় : ১০:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬