ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে নারী আহত, দোকানেও পড়ল গুলি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা গুলিতে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে ছেনুয়ারা বেগম (৩৫) নামের এক নারী আহত হয়েছেন। এছাড়া আরেকটি গুলি এসে পড়েছে স্থানীয় একটি দোকানে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী।

স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান বলেন, শনিবার দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত মিয়ানমার থেকে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। একপর্যায়ে একটি গুলি এসে একটি কম্পিউটার দোকানের টিনের চালা ছিদ্র করে নিচে পড়ে।

আহত ছেনুয়ারা বেগম জানান, তিনি বিকেলে বাড়ির উঠানে হাঁটাহাঁটি করছিলেন। হঠাৎ তার পায়ে একটি গুলি লাগে, সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘সীমান্তের ওপার থেকে হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় গুলি এসে পড়েছে বলে লোকজনের কাছ থেকে শুনেছি। একটি গুলি পড়ে একজন নারী গুলিবিদ্ধ হয়েছেন, এমন খবরও শুনেছি। আসলে কী ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে নারী আহত, দোকানেও পড়ল গুলি

আপডেট সময় : ১০:৪৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫