ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

মাধবপুরে ডাম্পট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বেজুরা এলাকায় একটি ডাম্পট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বেঙ্গাডোবা গ্রামের আক্কাস মিয়া এবং নয়াপাড়া সায়হাম নগরের মনোয়ারা বেগম। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নয়াপাড়া থেকে মাধবপুরের দিকে আসা একটি বালুভর্তি ডাম্পট্রাক বেজুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান এবং আরও দুজন গুরুতর আহত হন।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মী এবং শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ অঞ্জন চাকমা জানিয়েছেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

মাধবপুরে ডাম্পট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ২

আপডেট সময় : ০১:৫৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬