ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সারাদেশে তীব্র ও ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানীতে। বুধবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হওয়ায় তাপমাত্রা ও গরমের তীব্রতা কমেছে। নগরবাসীর জন্য এই বৃষ্টি যেন স্বস্তির পরশ হয়ে এসেছে।

বুধবার সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরের দিকে হঠাৎ শুরু হওয়া বৃষ্টি ধীরে ধীরে মুষলধারে বর্ষণে রূপ নেয়। রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তান, শাহবাগ, ধানমন্ডি, কলাবাগান, গ্রিন রোড, ফার্মগেট, রাজাবাজার, পান্থপথ, বাংলামোটর, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ভারী বৃষ্টির কারণে রাজধানীর কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল ধীর হয়ে পড়েছে। পথচারীদের কেউ ছাতা হাতে, আবার কাউকে বৃষ্টিতে ভিজেই গন্তব্যে যেতে দেখা গেছে।

এদিকে, সারাদেশের বর্ষার আবহাওয়ার মাঝে দিনের শেষ ভাগে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যার মধ্যে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ধেয়ে আসছে তীব্র ঝোড়ো হাওয়া ও বজ্রঝড়। এ সময়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তীব্র দমকা হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীপথে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে বিধায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস অনুযায়ী, ঝোড়ো হাওয়ার কারণে নদী উত্তাল হয়ে ওঠার আশঙ্কায় উল্লিখিত ১৭টি এলাকার সব অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী সব যাত্রীবাহী লঞ্চ, বাল্কহেড ও মাছ ধরার ট্রলারকে সাবধানে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় : ০২:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬