ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

মেধাবী ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ার প্রত্যয়ে দ্যা স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা

রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান ‘দ্যা স্কলারস ফাউন্ডেশন’ আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে ১৩১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তি ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি অনুষদের সাবেক চেয়ারম্যান ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, “প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে মেধা ও দক্ষতার পাশাপাশি নৈতিকতার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে মাদকের যে ভয়াবহ বিস্তার ঘটছে, তা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে।” তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক মূল্যবোধ ও সত্যবাদিতার শিক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া বলেন, “ধর্মীয় ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমেই একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। সঠিক দিকনির্দেশনা পেলে আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনেও দেশের গৌরব বয়ে আনবে।”

ফাউন্ডেশনের পরিচালক আসিফ আব্দুল্লাহ তার উদ্বোধনী বক্তব্যে জানান, ৩২ বছরে পদার্পণ করা এই প্রতিষ্ঠানটি ১৯৯৫ সাল থেকে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও আর্থিক সহযোগিতার মাধ্যমে শিক্ষা বিস্তারে নিরলস কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানের সঞ্চালক ও ফাউন্ডেশনের সদস্যসচিব ইমদাদুল হক বলেন, এই বৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়, বরং শিক্ষার্থীদের আগামীর স্বপ্ন ও দায়িত্ববোধের প্রতীক।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ আগস্ট থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলা রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় ঢাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। গত ৭ নভেম্বর মতিঝিল কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল ২৫ ডিসেম্বর প্রকাশিত হয়। সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ট্যালেন্টপুলে ২৫ জন এবং সাধারণ গ্রেডে ১০৬ জনসহ মোট ১৩১ জনকে এই বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৯৭ জন স্কুল ও ৩৪ জন মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে। কৃতি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদ, সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতি ও ফাউন্ডেশনের সহ-সভাপতি মোহাম্মদ আবুল বাশার সমাপনী বক্তব্যে বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। আগামীতে আরও বৃহৎ পরিসরে এই কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ফাউন্ডেশনের সাবেক ও বর্তমান নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন জোনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

মেধাবী ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ার প্রত্যয়ে দ্যা স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা

আপডেট সময় : ০৮:৪৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬