ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

আপিল শুনানির সপ্তম দিন: প্রার্থিতা ফিরে পেলেন ১৮ জন, ঝরে পড়লেন ১৭ জন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে মিশ্র ফলাফল এসেছে। শুক্রবারের শুনানিতে ১৮ জন আবেদনকারী তাদের প্রার্থিতা ফিরে পেলেও বাতিল হয়েছে ১৭ জনের আবেদন। এদিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি কার্যক্রম পরিচালনা করেন।

কমিশন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া অধিবেশনে মোট ৪৩টি আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা ১৮টি আপিল মঞ্জুর করে সংশ্লিষ্টদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে কমিশন। অন্যদিকে, ১৭টি আবেদন নামঞ্জুর হওয়ায় তাদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তই বহাল থাকছে। এছাড়া, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বৈধ ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে করা ৪টি আপিলও এদিন নামঞ্জুর করা হয়েছে। তবে আইনি জটিলতা ও অধিকতর পর্যালোচনার প্রয়োজনে ৪টি আবেদনের রায় অপেক্ষমাণ রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামীকাল ১৭ জানুয়ারি (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল তালিকার ৫১১ থেকে ৬১০ ক্রমিক নম্বর পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী দিন ১৮ জানুয়ারি (রোববার) অবশিষ্ট আপিলগুলোর নিষ্পত্তি করার মধ্য দিয়ে এই কার্যক্রমের সমাপ্তি ঘটার কথা রয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি আবেদন বাতিল এবং ১ হাজার ৮৪২টিকে বৈধ ঘোষণা করেছিলেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিরা নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা দেন, যা গত কয়েক দিন ধরে পর্যায়ক্রমে নিষ্পত্তি করছে কমিশন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মে দিবসে থিয়েটার পাড়ায় উৎসব: আরণ্যক ও বটতলার বিশেষ আয়োজন

আপিল শুনানির সপ্তম দিন: প্রার্থিতা ফিরে পেলেন ১৮ জন, ঝরে পড়লেন ১৭ জন

আপডেট সময় : ০১:১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬