সিলেট নগরীর বিস্তৃত একটি অংশে আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রান্সফর্মার মেরামত ও সঞ্চালন লাইনের উন্নয়ন কাজের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিক্রয় ও বিতরণ বিভাগ-১) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি মেরামত ও উন্নয়ন কাজের স্বার্থে এই সাময়িক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো – শেখঘাট এলাকার বিএডিসি অফিস ও আশপাশের পয়েন্ট, শুভেচ্ছা আবাসিক এলাকা, সূর্যের হাসি ক্লিনিক, জিতু মিয়ার পয়েন্ট, তালতলা ভিআইপি রোডের পার্ক ভিউ হাসপাতাল ও হিলটাউন আবাসিক হোটেল, তেলি হাওর এলাকা, কাজিরবাজার, তালতলা পয়েন্ট ও আশপাশ এলাকা, বাংলাদেশ ব্যাংক, বন্দরবাজারের কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট, রামের দিঘীরপাড়, মির্জাজাঙ্গাল এলাকার নির্ভানা ইন হোটেল, মির্জাজাঙ্গাল পয়েন্ট, তোপখানা এলাকা, কোতোয়ালি থানা ও আশপাশ এলাকা, সিলেট সার্কিট হাউজ এলাকা, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট পুলিশ সুপারের কার্যালয়, বন্দরবাজারের প্রধান ডাকঘর, ডহর আবাসিক এলাকা, কলাপাড়া মসজিদ, কুষ্ট হাসপাতাল এবং এর আশপাশের এলাকা।
নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত এই উন্নয়নমূলক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি আরও জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
রিপোর্টারের নাম 















