ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

মার্কিন অভিবাসী ভিসা বাতিল: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কৌশল নেবে সরকার, জানালেন উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মার্কিন অভিবাসী ভিসা বাতিলের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য একটি কর্মকৌশল প্রণয়ন করবে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এই বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা উপদেষ্টারা একটি সমন্বিত কৌশলপত্র তৈরি করবেন। অভিবাসী ভিসা বাতিলের ঘোষণা মাত্র এসেছে উল্লেখ করে উপদেষ্টা জানান, সরকার এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবে।

সাম্প্রতিক ভিসা বন্ডিং ইস্যু এবং অভিবাসী ভিসার ক্ষেত্রে ৭৫টি দেশের তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, এটি বাংলাদেশকে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে করা হয়েছে কিনা, তা এখনই বলা কঠিন। তবে মার্কিন সরকার এমন দেশগুলোর ব্যাপারে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে, যেখান থেকে অধিক সংখ্যক মানুষ অভিবাসী হয়, রাজনৈতিক আশ্রয় চায় অথবা তাদের সামাজিক সেবার ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

তিনি আরও বলেন, এটি যুক্তরাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্ত। আমরা গতকালই এই সিদ্ধান্ত সম্পর্কে জেনেছি। এখন আমাদের কোথায় অসুবিধা হচ্ছে এবং আমাদের করণীয় কী, তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোর গ্যাং দমনে খেলাধুলার গুরুত্ব: সংসদ সদস্যের আহ্বান

মার্কিন অভিবাসী ভিসা বাতিল: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কৌশল নেবে সরকার, জানালেন উপদেষ্টা

আপডেট সময় : ০৪:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬