ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বেতন কমিশন থেকে ঢাবি অধ্যাপকের পদত্যাগ: উপেক্ষিত সুপারিশের অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জাতীয় বেতন কমিশনের খণ্ডকালীন সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার। বৃহস্পতিবার সকালে ঢাবির রেজিস্ট্রার ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা জানান। দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষার মানোন্নয়নে তার নেতৃত্বাধীন উপ-কমিটির দেওয়া সুনির্দিষ্ট সুপারিশগুলো কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে প্রতিফলিত না হওয়ায় তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে উল্লেখ করেন।

অধ্যাপক মাকছুদুর রহমান বলেন, “বেতন কমিশনের চেয়ারম্যানের লিখিত নির্দেশনায় দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নে চার সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি কমিশনে মোট ৩৩টি প্রস্তাবনা জমা দেয়। কিন্তু কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে সেসব প্রস্তাবনার কোনো প্রতিফলন না থাকায় আমি পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”

এসময় তিনি উচ্চশিক্ষার মানোন্নয়নে উপ-কমিটির দেওয়া প্রস্তাবনাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করতে সরকার ও কমিশনের প্রতি জোর আহ্বান জানান।

উল্লেখ্য, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে গত ২৭ জুলাই ২২ সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন করে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকারকেও এই কমিশনের খণ্ডকালীন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের সেনা প্রত্যাহারের হুমকির মুখেও যুক্তরাষ্ট্রের সঙ্গে মৈত্রীর বার্তা জার্মান চ্যান্সেলরের

বেতন কমিশন থেকে ঢাবি অধ্যাপকের পদত্যাগ: উপেক্ষিত সুপারিশের অভিযোগ

আপডেট সময় : ০২:৫৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬