ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, অচল তিন মোড়

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে এই অবরোধ শুরু হয়। শিক্ষার্থীদের আকস্মিক এই কর্মসূচির ফলে এসব এলাকায় সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার জেরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকেই সাত কলেজের শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন নিয়ে উল্লেখিত স্থানগুলোতে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে তারা সড়কের মূল অংশ অবরোধ করে অবস্থান নেন এবং তাদের দাবি আদায়ের পক্ষে স্লোগান দিতে থাকেন। এতে অফিসগামী মানুষ, যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। বিকল্প পথ না থাকায় অনেককে দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।

শিক্ষার্থীরা দাবি করেন, দ্রুত সময়ের মধ্যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন।

জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৫’-এর একটি খসড়া প্রকাশ করা হয়। এই খসড়া প্রকাশের পর থেকেই এটি নিয়ে শিক্ষাবিদ, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়। বিভিন্ন মহলে এর পক্ষে-বিপক্ষে নানা মত উঠে আসে।

এই বিতর্কের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে একাধিক পরামর্শসভার আয়োজন করে। তবে শিক্ষার্থীরা বলছেন, এসব আলোচনা ফলপ্রসূ হয়নি এবং অধ্যাদেশ জারির বিষয়ে সুনির্দিষ্ট কোনো অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচিতে নেমেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশিষ্ট রত্ন হুরুন নাহার রশীদের জীবনাবসান, শোকস্তব্ধ আমার দেশ পরিবার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, অচল তিন মোড়

আপডেট সময় : ১১:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬