ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিতাদেশ: আপিল শুনানি বৃহস্পতিবার

পাবনা-১ ও পাবনা-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ইসির গেজেট অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ বুধবার এই শুনানির দিন ধার্য করেছেন।

এর আগে, পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের একটি গেজেটকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করা হয়। একই দিনে, পাবনা-১ ও ২ আসনে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখতে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে দায়ের করা আবেদনেরও শুনানি হবে। এই আবেদনটিতে পাবনা-১ ও ২ আসনে যথাসময়ে নির্বাচন ও নির্বাচনি কার্যক্রম শুরু করার নির্দেশনা চাওয়া হয়েছে।

গত মঙ্গলবার পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদনটি করেন।

বুধবার আপিল বিভাগে শুনানির দিন ধার্য করার সময় ইসির পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আরশাদুর রউফ এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। অন্যদিকে, আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিতাদেশ: আপিল শুনানি বৃহস্পতিবার

আপডেট সময় : ১১:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬