ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সায়েন্সল্যাবসহ তিন মোড়ে অচলাবস্থা

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের হালনাগাদকৃত খসড়ার অনুমোদন এবং রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পূর্বঘোষণা অনুযায়ী, ঢাকা, ইডেন ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। তাদের এই কর্মসূচির ফলে ওই এলাকার সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী ও সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।

শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বুধবার থেকে সায়েন্সল্যাব মোড়ের পাশাপাশি রাজধানীর টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়েও তাদের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। বর্তমানে এই তিনটি মোড়েই শিক্ষার্থীরা অবরোধ চালিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন বলে জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে আসছে ওসমান হাদির গল্প

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সায়েন্সল্যাবসহ তিন মোড়ে অচলাবস্থা

আপডেট সময় : ১০:৫৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬