ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে নঈম নিজামসহ তিনজনের অব্যাহতি

ঢাকার সাইবার ট্রাইব্যুনাল ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলা থেকে ‘বাংলাদেশ প্রতিদিন’-এর সাবেক সম্পাদক নঈম নিজাম, ‘বাংলাদেশ প্রতিদিন’-এর প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং ‘বাংলা ইনসাইডার’-এর প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরকে অব্যাহতি দিয়েছেন। বুধবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান এই আদেশ দেন। ডিজিটাল নিরাপত্তা আইনের নির্দিষ্ট ধারাগুলো নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় না আসায় আদালত মামলাটি বাতিলের নির্দেশ দেয়।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩৫ ধারাগুলো সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ৫০-এর (৪ক) ধারা অনুযায়ী বাতিল বলে বিবেচিত হয়েছে। এই অধ্যাদেশটি ২০২৫ সালের ২২ অক্টোবর গেজেট আকারে প্রকাশিত হয়। এতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ডিজিটাল নিরাপত্তা আইনের উল্লিখিত ধারাগুলোর অধীনে আদালতে বিচারাধীন কোনো মামলা আর চলবে না।

মামলা বাতিলের এই আদেশের ফলে তিন অভিযুক্তই অভিযোগ থেকে মুক্তি পেলেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া এই তথ্য নিশ্চিত করে জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশের বিধান অনুযায়ী মামলাটি বাতিল করা হয়েছে।

জানা যায়, এই মামলার অন্যতম আসামি ময়নাল হোসেন চৌধুরীর পক্ষে আইনজীবী এনামুল হক মামলাটি বাতিলের আবেদন করেন। আবেদনে তিনি যুক্তি দেন, যেহেতু ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩৫ ধারাগুলো নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশের মাধ্যমে বাতিল হয়ে গেছে, তাই আসামিদের বিরুদ্ধে এই মামলা চালিয়ে যাওয়া আইনগতভাবে অপ্রয়োজনীয়। এই যুক্তির ভিত্তিতে আদালত মামলাটি বাতিল করে আসামিদের খালাস দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে নঈম নিজামসহ তিনজনের অব্যাহতি

আপডেট সময় : ১০:৩৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬